তেলিয়াপাড়ায় ভারতীয় বি*য়ারসহ আ*টক ১, জ*ব্দ মোটরসাইকেল
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৭ PM

বি*জিবির অ*ভিযান

তেলিয়াপাড়ায় ভারতীয় বি*য়ারসহ আ*টক ১, জ*ব্দ মোটরসাইকেল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৫/২০২৬ ১০:২৫:২১ PM

তেলিয়াপাড়ায় ভারতীয় বি*য়ারসহ আ*টক ১, জ*ব্দ মোটরসাইকেল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বুলেট চা-বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন মোটরসাইকেল তল্লাশি করে। এ সময় মোটরসাইকেল থেকে ৬ বোতল ভারতীয় বিয়ার, ২টি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। একই সঙ্গে একজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন জাকারিয়া খন্দকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৮৯ হাজার টাকা। আটক ব্যক্তি, জব্দকৃত ভারতীয় বিয়ার, মোবাইল ফোন ও মোটরসাইকেল মাধবপুর থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং দেশের অর্থনীতি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। পাশাপাশি মাদক ও চোরাচালান চক্রকে শনাক্ত এবং আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ