স্টিল মিলের বাট্টি বি স্ফো র ণে রাজধানীতে আ হ ত ৩ শ্রমিক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ AM

স্টিল মিলের বাট্টি বি স্ফো র ণে রাজধানীতে আ হ ত ৩ শ্রমিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৬:০৪:৫৮ PM

স্টিল মিলের বাট্টি বি স্ফো র ণে রাজধানীতে আ হ ত ৩ শ্রমিক

সংগৃহিত


রাজধানীর ডেমরায় একটি স্টিল মিলে বাট্টিতে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গলিত পর্দাথ ছিটকে গায়ে পড়ে তারা দগ্ধ হন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ রোববার সকালে বাঁশেরপুল এলাকায় জহির স্টিল মিলে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)। 

এ তথ্য নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ তিনজনের মধ্যে সাব্বিরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ ও মাজেদ এর ১ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে সাব্বির ও তোফাজ্জলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাজেদকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। 

সহকর্মী আলামিন হোসেন জানিয়েছেন, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে জহির স্টিল মিলে কাজ করার সময়ে, বাট্টিতে মালামাল গলানোর সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গলিত পদার্থ ছিটকে তাদের গায়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

দগ্ধ সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর জেলায়, তোফাজ্জলের রাজবাড়ীতে। বর্তমানে ডেমরা পাইটি বটতলা এলাকায় থাকেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর