দাবি পূরণ না হলে ৩ জুন সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ AM

ঘোষণা হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা

দাবি পূরণ না হলে ৩ জুন সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৯:০১:২০ PM

দাবি পূরণ না হলে  ৩ জুন সকাল ৬টা থেকে  পরিবহন ধর্মঘট

সংগৃহিত


সিলেট-হবিগঞ্জ মহাসড়কে বাস চলাচল নিয়ে দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কোনো কার্যকর সমাধান না হওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তারা জানিয়েছেন, আগামী ২ জুনের মধ্যে দাবি পূরণ না হলে ৩ জুন সকাল ৬টা থেকে জেলার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রাখা হবে।

রবিবার (৩১ মে) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা বাস/মিনিবাস, ট্রাক, সিএনজি ও ম্যাক্সি মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, সিলেট-হবিগঞ্জ রুটে চলমান সংকট নিরসনে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো গ্রহণযোগ্য সিদ্ধান্ত আসেনি। ফলে পরিবহন সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।

তাদের দাবি, হবিগঞ্জের বাসগুলোকে পূর্বের ন্যায় মৌলভীবাজার হয়ে সিলেট চলাচলের সুযোগ পুনর্বহাল করতে হবে। আগামী ২ জুনের মধ্যে এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না এলে ৩ জুন থেকে হবিগঞ্জ জেলায় সব ধরনের পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

পরিবহন নেতাদের ভাষ্য, দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান না হওয়ায় যাত্রীসেবা ও পরিবহন ব্যবসা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী