নবীগঞ্জে 'মা'দক ব্যবসায়ীদের' বাড়িতে হা'মলা, ভা'ঙচুর
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৯ PM

নবীগঞ্জে 'মা'দক ব্যবসায়ীদের' বাড়িতে হা'মলা, ভা'ঙচুর

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০১:৩২:৫৪ PM

নবীগঞ্জে 'মা'দক ব্যবসায়ীদের' বাড়িতে হা'মলা, ভা'ঙচুর


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মধ্যরাতে একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও ২ জন মাদক ব্যবসায়ীর বাড়িতে উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর করে উচ্ছেদ করেছে বলে খবর পাওয়া গেছে৷ 

রবিবার (৩১ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটছে বলে অভিযোগ করেন স্থানীয় জনতা।

সভা শেষে একদল গ্রামবাসী সংঘবদ্ধভাবে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তেই ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার পরপরই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ঘর-বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে ভাঙচুর ও উচ্ছেদ করেছেন বলে খবর পাওয়া গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জৈন্তাবার্তা/আরআর