মাধবপুরে ১৯২ কেজি গাঁ*জাসহ পিকআপভ্যান জব্দ : আ ট ক ১
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৩৯ PM

মাধবপুরে ১৯২ কেজি গাঁ*জাসহ পিকআপভ্যান জব্দ : আ ট ক ১

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ০৯:৪৭:১২ PM

মাধবপুরে ১৯২  কেজি গাঁ*জাসহ পিকআপভ্যান জব্দ : আ ট ক ১

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৯২  কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাশ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক রিপন দাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।রোববার (তারিখ) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহভাজন পিকআপভ্যানে তল্লাশি চালানো হলে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপভ্যানে তোলা হয়েছিল। পরে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিপন দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।”এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা