নবীগঞ্জে ডা*কাতি মামলার আ*সামির বাড়িতে আ*গুন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০২ AM

মাদক ব্যবসায়ীদের আস্তানা উ*চ্ছেদ

নবীগঞ্জে ডা*কাতি মামলার আ*সামির বাড়িতে আ*গুন

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৬ ১০:০০:১৪ PM

নবীগঞ্জে ডা*কাতি মামলার আ*সামির বাড়িতে আ*গুন

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করে তাদের উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩১ মে) দিবাগত মধ্যরাতে পুরানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত গ্রামবাসীরা অভিযোগ করেন, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ নিয়ে সভায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, সভা শেষে উত্তেজিত একদল গ্রামবাসী সংঘবদ্ধভাবে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরটি দাউদাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাদের উচ্ছেদ করে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান এবং ইউপি সদস্য ভুট্রো মিয়াও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী