জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৪ AM

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ০৩:৫১:৩২ PM

জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত

সংগৃহীত


ঐতিহ্যবাহী মূলধারার সাংবাদিকদের সংগঠন জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩ বছরে পদার্পণ উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে ‘জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আমিনুল হক সিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল রহমান জিলু, সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহ এস এম ফরিদ এবং আল-আমীন।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য গোবিন্দ দে, সাধারণ সদস্য সুমিত রায়, বিপ্লব দেবনাথ, মুকিম উদ্দিন ও দুলন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, ৪৩ বছরে পদার্পণের মাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাব তার গৌরবময় ঐতিহ্য ও মর্যাদা বজায় রেখে চলেছে। সাংবাদিকতার এই সুমহান ঐতিহ্যকে অক্ষুণ্ন রাখতে এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মূলধারার সংবাদকর্মীরা এখন সম্পূর্ণ ঐক্যবদ্ধ। পেশাগত মান ও মর্যাদা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।সভায় জানানো হয়, আগামী জুলাই মাসে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তিন বছরেও শেষ হয়নি বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ
জৈন্তাপুরে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে ব*ঞ্চিত হবে না : মন্ত্রী আরিফুল হক চৌধুরী
স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকার বদ্ধপরিকর- এমপি মিলন
মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার
জুড়ীতে ব*জ্রপাতে ১৩ গরু ও এক মহিষের মৃ*ত্যু, বিপা*কে চা শ্রমিক পরিবার
সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন: আরিফ
সোহাগা মিশ্রিত চো'লাই ম'দে বাড়ছে মৃ'ত্যু ও অ'সুস্থতা
তাপপ্রবাহের মাঝেই সিলেটে বৃষ্টির আভাস
দক্ষিণ সুরমায় শিশুকে যৌ*ন নি*র্যাতনের অভি*যোগে গ্রে*প্তার ১