সংবাদপত্রের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ আত্মপ্রকাশ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৩০ AM

শফিক রেহমান আহ্বায়ক, মাহমুদুর রহমান যুগ্ম আহ্বায়ক

সংবাদপত্রের স্বাধীনতা ও স্বার্থ রক্ষায় ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ আত্মপ্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৬ ১০:৫৫:২৮ PM

সংবাদপত্রের স্বাধীনতা ও  স্বার্থ রক্ষায় ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ আত্মপ্রকাশ

ছবি:সংগৃহীত


সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং সম্পাদকদের পেশাগত স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’ (এনইসি) নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

মঙ্গলবার রাজধানীর দৈনিক আমার দেশ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা এ কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় যায়যায়দিন-এর সম্পাদক শফিক রেহমানকে আহ্বায়ক এবং আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- নয়া দিগন্ত-এর সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, কালের কণ্ঠ-এর সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর-এর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক মারুফ কামাল খান সোহেল, দৈনিক সংগ্রাম-এর সম্পাদক আযম মীর শাহীদুল আহসান, দ্য নিউ নেশন-এর সম্পাদক মোকাররম হোসেন, ওয়াদা-এর সম্পাদক শফিকুল আলম, মানবকণ্ঠ-এর সম্পাদক শহীদুল ইসলাম, লোকসমাজ-এর সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, ডেইলি পিপলস ভিউ-এর সম্পাদক ওসমান গনি মনসুর এবং জালালাবাদ-এর সম্পাদক মুকতাবিস-উন-নূর।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ দেড় দশকের শাসনামলে সংবাদমাধ্যমে যে অবক্ষয় ও সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সম্পাদকদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল। এ উপলব্ধি থেকেই ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং জাতীয় ও আঞ্চলিক দৈনিকের সম্পাদকদের অংশগ্রহণে দ্রুত একটি জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদপত্র শিল্প ও সাংবাদিকতার পেশাগত উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং সম্পাদকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ন্যাশনাল এডিটরস কাউন্সিল কার্যকর ভূমিকা পালন করবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর