রাস্তা পার হতে গিয়ে প্রা*ণ গেল ৭৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ AM

রাস্তা পার হতে গিয়ে প্রা*ণ গেল ৭৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৬/২০২৬ ০৩:২৬:০৩ PM

রাস্তা পার হতে গিয়ে প্রা*ণ গেল ৭৪ বছর বয়সী হাফিজ উদ্দিনের

সংগৃহীত


কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অটোরিকশার চাপায় মো. হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আজ বুধবার সকালে পৌর এলাকার পূর্ব দীপেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো। তবে দুর্ঘটনার পর পালিয়েছেন অটোচালক।

‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর