কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আবু বকর সিদ্দিক চৌধুরী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ PM

কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আবু বকর সিদ্দিক চৌধুরী

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০১:১১:৪৮ AM

কালের কণ্ঠের ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন  আবু বকর সিদ্দিক চৌধুরী

ছবি:সংগৃহীত


দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী। সম্প্রতি পত্রিকাটির প্রধান কার্যালয় থেকে প্রকাশিত এক নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

কালের কণ্ঠ-এর সম্পাদক, কবি ও সাংবাদিক আবু হাফিজ স্বাক্ষরিত নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।

আবু বকর সিদ্দিক চৌধুরী সুনামগঞ্জের ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের বাসিন্দা। তিনি নুরুল হক চৌধুরীর পুত্র। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি ছাতক উপজেলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।

জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এ যোগদানের আগে তিনি বিভিন্ন স্থানীয় পত্রিকা ও অনলাইন সংবাদমাধ্যমে ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতায় নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের কারণে তিনি স্থানীয় সংবাদকর্মী মহলে একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য গণমাধ্যমে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

প্রতিক্রিয়ায় আবু বকর সিদ্দিক চৌধুরী বলেন, ‘কালের কণ্ঠের মতো একটি জাতীয় দৈনিকে কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। নতুন দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য প্রশাসন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ছাতকবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘ছাতক উপজেলার জনজীবনের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল এবং জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করব।’

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?