বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত স্থগিতের দাবি
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ AM

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত স্থগিতের দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৭:৫০:৩৪ PM

বিদ্যুতের দাম বৃদ্ধি অগ্রহণযোগ্য, দ্রুত স্থগিতের দাবি

ছবি:সংগৃহীত


গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী এবং সদস্য সচিব মকসুদ হোসেন এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং গ্রাহকদের তীব্র আপত্তি উপেক্ষা করে বিদ্যুতের দাম রেকর্ড পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী। তারা উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর সরকার বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি না করার আশ্বাস দিলেও মাত্র তিন মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম দুই দফা এবং সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

তারা বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়ে গেছে। এর ওপর বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন করে চাপ সৃষ্টি করবে। নেতৃবৃন্দের দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম থাকা সত্ত্বেও দেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধি অযৌক্তিক। তারা উদাহরণ হিসেবে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম ২২ শতাংশ কমানোর বিষয়টি উল্লেখ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, রাজস্ব ঘাটতি ও ভর্তুকির চাপ কমানোর জন্য সাধারণ জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানোর পরিবর্তে ঋণখেলাপি, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিক রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাষ্ট্রের বকেয়া অর্থ আদায়ের উদ্যোগ নেওয়া উচিত।

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর