পরিবেশ সংরক্ষণে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৫:৫৯:১৩ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

সংগৃহীত


পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বব্যাপী বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই নগর গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করতে হবে। প্রত্যেক নাগরিক যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ সুরক্ষায় তা উল্লেখযোগ্য অবদান রাখবে।পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ময়মনসিংহে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে সাউথইস্ট ব্যাংকের পক্ষ থেকে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী