জগন্নাথপুরে পুলিশের বিশেষ অ*ভিযানে গ্রে*ফতার ২
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ PM

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অ*ভিযানে গ্রে*ফতার ২

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৬/২০২৬ ০৮:০৫:২৭ PM

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অ*ভিযানে গ্রে*ফতার ২

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৭ জুন) জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে মো. সামছুল ইসলাম সিআর নং-২০৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি উপজেলার করিমপুর গ্রামের বাসিন্দা। তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

অপর গ্রেফতারকৃত খিদির আলী (৪৭) উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ আইনের ৩৪ ধারায় (জিডি নং-২৬৩, তারিখ: ৬ জুন ২০২৬) তাকে জগন্নাথপুর পৌরসভার সুইচ গেট এলাকা থেকে আটক করা হয়।

অভিযানে অংশ নেন এএসআই মো. আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই মো. আশরাফুল আলম, এএসআই এখলাছুর রহমান, এএসআই মাহবুবুর রহমান চৌধুরী, এএসআই হাফিজুর রহমানসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা।

জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?