মায়ের ভরণপোষণ না দিয়ে মা র ধ র, আদালতের নির্দেশে কারাগারে ইমাম
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৫ AM

মায়ের ভরণপোষণ না দিয়ে মা র ধ র, আদালতের নির্দেশে কারাগারে ইমাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ০৪:৪২:৪৮ PM

মায়ের ভরণপোষণ না দিয়ে মা র ধ র, আদালতের নির্দেশে কারাগারে ইমাম

সংগৃহীত


চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামের এক ইমামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার জেলার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আবু ইউছুফ পাটোয়ারী শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে। ভুক্তভোগী শেপালী বেগম তার মা। আবু ইউছুফ একটি মসজিদে ইমামতির পাশাপাশি ইসলামিক ভিডিও বানান।শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ করার অভিযোগ ছিল ছেলে আবু ইউছুফের বিরুদ্ধে। গত ২ জুন বেলা দেড়টার দিকে মাকে মারধর করে গুরুতর আহত করেন তিনি।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে, ইউছুফের বোন রোকেয়া বেগম বাদী হয়ে গতকাল সোমবার শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩-এর ৫ ধারায় মামলা করেন। মামলার ভিত্তিতে ওইদিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পিতা-মাতার ভরণপোষণ আইনে এটি একটি শিক্ষণীয় মামলা। সন্তানের দায়িত্ব পিতা-মাতার দেখভাল করা। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: