তাহিরপুরে হা'মলায় যুবক নি'হত, আ'টক ৯
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১১ PM

তাহিরপুরে হা'মলায় যুবক নি'হত, আ'টক ৯

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০২:০৫:৫১ PM

তাহিরপুরে হা'মলায় যুবক নি'হত, আ'টক ৯


সুনামগঞ্জের তাহিরপুরে কেবিটি প্রেজেন্টস নোটিলাস নামে একটি হাউজবোটের লোকজনের হামলায় ভৈরবগামী মালবাহী নৌকার মালিকের ছেলে আমান উল্লাহ আমিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় হাউজবোটের মালিক ও তার স্ত্রীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে নিহতের পিতা বাদী হয়ে হাউজবোটটির মালিকসহ ১১ জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত রেখে মামলাটি দায়ের করেন।

নিহত আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের পিতা কামাল হোসেন বলেন, আমাকে আটক করে মারধর করেছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার পরও তারা নারী নির্যাতনের মামলা দেবে বলে হুমকি দেয়। তাদের হাত না কি অনেক লম্বা। আমি ন্যায়বিচার চাই। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুশংকর পাল জানিয়েছেন, হাউজবোটটি তাহিরপুর থানার পুলিশ জব্দ করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলায় আটককৃতদের আদালত পাঠানো হবে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোটের ১০-১৫ জন লোক মালামাল পরিবহনকারী নৌকার ওপর হামলা চালান। এ সময় নৌকায় থাকা সবাই রক্তি নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে ওঠেন। এর পর থেকে আমান উল্লাহ আমিন নিখোঁজ ছিলেন। মঙ্গলবার বিকেলে তার লাশ রক্তি নদীতে ভেসে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নগরীর নি*রাপত্তায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: সিসিক প্রশাসক
ওসমানীনগরে ইউনিক-বেঙ্গল বাস সংঘ*র্ষ: দুই চালকের বি*রুদ্ধে মা*মলা
সিলেটে হা'মের উপসর্গে আরও ৩ জনের মৃ'ত্যু
কুলাউড়া সী'মান্তে বি'এসএফের গু'লিতে প্রা'ণ গেল বাংলাদেশির
জগন্নাথপুরে ২৫ কোটি টাকার ৫ সেতুর কাজ অ*নিশ্চিত
‘মানবিক সমাজ গঠনে সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করতে হবে’ - কাইয়ুম চৌধুরী
আ*হতদের সুচিকিৎসায় কোনো অ*বহেলা করা যাবে না’: সিসিক প্রশাসক
পঞ্চগড় সীমান্তে বাংলাদেশি আ*টক, ভারতীয় নাগরিককে ধ*রে আনলেন স্থানীয়রা
রিফাত হ*ত্যার ন্যায়বি*চারে যা প্রয়োজন, সবটুকু করব’: এমপি এমরান
বারবার সড়ক দু*র্ঘটনা, কারণ জানা থাকলেও প্র*তিকার কোথায়?