নাটোরে মায়ের হ*ত্যা কারী ছেলে, সহযোগিতার অ ভি যো গে গ্রে প্তা র নাতি
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ AM

নাটোরে মায়ের হ*ত্যা কারী ছেলে, সহযোগিতার অ ভি যো গে গ্রে প্তা র নাতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৪:২৪:০৩ PM

নাটোরে মায়ের হ*ত্যা কারী ছেলে, সহযোগিতার অ ভি যো গে গ্রে প্তা র নাতি

সংগৃহীত


নাটোরের সিংড়া উপজেলায় বৃদ্ধাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে মারিয়া বেগমের (৭৫) বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত শনিবার নিহত মারিয়া বেগমের মেয়ে মর্জিনা বেগম সিংড়া থানায় মায়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল মরদেহ উদ্ধারের পর নিহতের ছেলে জনাব আলীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে জনাব আলী তার মাকে হত্যার কথা স্বীকার করেন।

তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে জনাব আলী তার মাকে গলা টিপে হত্যা করেন। হত্যার পর মরদেহ বাড়ির পাশের একটি টয়লেটে লুকিয়ে রাখা হয়। কয়েকদিন পর মরদেহে পচন ধরে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে ছেলে আলামিনের সহযোগিতায় গত বৃহস্পতিবার রাতে মরদেহ বস্তাবন্দী করে পাশের একটি ডোবায় ফেলে দেন। পরবর্তীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়।

পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্তে নেমে ঘটনার রহস্য উদঘাটন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রায়নগর ট্রিপল হ*ত্যাকা*ণ্ড: সম্পত্তি বি*রোধের অ*ভিযোগ, ত*দন্তে নতুন প্রশ্ন
সুস্থ সংস্কৃতিচর্চা সমাজকে আলোকিত ও মানবিক করে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে ঘরের দরজা খুলে মিলল গৃহবধূর ম*রদে*হ
বালাগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়ীর লা*শ উ*দ্ধার
সাত্তার দম্পতির দা*ফন সম্পন্ন, মা*মলা করবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে
হা'মের উ'পসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃ'ত্যু
জৈন্তাপুরে পিকআপ উ'ল্টে যুবক নি'হত
২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক