নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ ত্যু
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৫৪ PM

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৬ ০৬:০৪:৪৯ PM

নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইসহ ৩ শিশুর মৃ ত্যু

সংগৃহিত


নড়াইলের সদরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আবু বক্কর (৫) এবং ওমর ফারুক (২)। তারা ওই গ্রামের মাজেদুল শেখের দুই ছেলে।

এদিকে নড়াইল সদরের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান খেলার ছলে বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও স্বজন সূত্রে জানা গেছে, সদর উপজেলার ভাটিয়া গ্রামে সকালে নিজ বাড়ির পাশে দুই ভাই খেলা করছিল। এসময় তাদের পরিবারের লোকজন যে যার কাজে ব্যস্ত ছিলেন। এরপর বেশ কিছু সময় ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

ওসি অজয় কুমার কুন্ডু জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, পানিতে ডুবে যাওয়া তিনটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে এখানে আনার আগেই শিশু তিনটির মৃত্যু হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: