এক যুগের বেশি সময় পর জামায়াত থেকে পদত্যাগ, আলোচনায় শেখ তারেক
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ AM

এক যুগের বেশি সময় পর জামায়াত থেকে পদত্যাগ, আলোচনায় শেখ তারেক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৬/২০২৬ ০৪:৩১:২১ PM

এক যুগের বেশি সময় পর জামায়াত থেকে পদত্যাগ, আলোচনায় শেখ তারেক

সংগৃহীত


বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন।

গতকাল শুক্রবার পবিত্র জুম্মার দিন ব্যতিক্রমী এক পদ্ধতিতে দল ত্যাগের ঘোষণা দেন তিনি।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

জুম্মার নামাজের আগে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।দল ত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন,’দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। আজ পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।’

তার এই ব্যতিক্রমী দলত্যাগের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বলে জানা যায়। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন ছাড়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর