যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ PM

যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৬ ১০:৩৪:৩৯ PM

যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, পরিচ্ছন্নতাকর্মীরাই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার মূল শক্তি। নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি এসব কর্মীর নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (১৪ জুন) বিকেলে নগরীর সোবহানীঘাট এলাকার একটি হোটেলের হলরুমে আয়োজিত পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের পেশাগত স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসএনভি) এবং সিলেট সিটি কর্পোরেশনের ‘পানি চক্রের টেকসই রূপান্তর প্রকল্প’-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ ও পিপিই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিসিক প্রশাসক বলেন, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীরা নগরীর জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত এসব কর্মীদের অবশ্যই পিপিই ব্যবহার এবং নিরাপত্তা নির্দেশনা মেনে কাজ করতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে স্বাস্থ্যঝুঁকি কমবে, কর্মদক্ষতা বাড়বে এবং নগরীর স্যানিটেশন ব্যবস্থা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে এসএনভির সিলেট অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোছা. রাহিমা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং এসএনভির ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজর সুমন আলী।

এ সময় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা করেন।

প্রকল্পের আওতায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে জড়িত কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যঝুঁকি হ্রাস এবং আধুনিক স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সিসিকের ৫০ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সেফটি ক্যাপ, গামবুট ও সুপার সেফটি সু।

আয়োজকরা জানান, নগরীর স্যানিটেশন ব্যবস্থাকে আরও নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল