পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন- ‍সিসিক প্রশাসক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ PM

কোরবানির বর্জ্য অপসারণে সাফল্য: সিসিক কর্মীদের মিলল স্বীকৃতি

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন- ‍সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৬ ১০:০৫:৩৯ PM

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন- ‍সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত ও কার্যকরভাবে অপসারণে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) কর্মীরা।

মঙ্গলবার (১৬ জুন) নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মদক্ষতার ভিত্তিতে নির্বাচিত সেরা ওয়ার্ড সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সিটি কর্পোরেশনের ভাবমূর্তি নির্ভর করে কর্মীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার ওপর। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিসিকের কর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এবারের ঈদুল আজহায় কোরবানির বর্জ্য অপসারণে সিলেট সিটি কর্পোরেশন উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে। সরকারের দিকনির্দেশনা, সুপরিকল্পিত প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে।

সিসিক প্রশাসক আরও বলেন, ঈদকে সামনে রেখে একাধিক প্রস্তুতি সভার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করায় মাত্র ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে নগরীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই অর্জন শুধু সিসিকের নয়, এটি পুরো নগরবাসীর জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শেষে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সচিব ও সুপারভাইজারদের হাতে পুরস্কার তুলে দেন সিসিক প্রশাসক। তিনি তাদের কর্মনিষ্ঠা ও দায়িত্ব পালনের প্রশংসা করেন।

এ সময় তিনি বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে শুধু বিশেষ সময় নয়, সারা বছরই নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন। এজন্য নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল