গোয়াইনঘাটে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সম্পন্ন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM

গোয়াইনঘাটে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০২:৪৯:২৮ PM

গোয়াইনঘাটে দক্ষতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা সম্পন্ন


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাছ চাষের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী মৎস্যচাষী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান। সভাপতিত্ব করেন ব্যবসায়ী মো. হারুনুর রশীদ।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন ব্র্যাক ফিশারিজের প্রোডাকশন অফিসার মো. ফাইজান রেজা এবং অফিসার (সেলস) ওয়াদুদ ইসলাম। তারা আধুনিক ও লাভজনক মাছ চাষের বিভিন্ন কৌশল, পুকুর ব্যবস্থাপনা, মানসম্মত রেণু ও পোনা নির্বাচন, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং জৈব নিরাপত্তা ও মাছের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, মাছ চাষে সফলতা অর্জনের জন্য উৎপাদনের শুরুতেই পুকুর শুকিয়ে রোদ লাগানো, চুন প্রয়োগ, আগাছা ও অবাঞ্ছিত মাছ অপসারণ এবং পরিষ্কার ও দূষণমুক্ত পানি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বীকৃত হ্যাচারি থেকে রোগমুক্ত ও মানসম্মত পোনা সংগ্রহ এবং সঠিক সময়ে সঠিক পরিমাণ খাদ্য প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় ব্র্যাক ফিশারিজের উন্নত জাতের তেলাপিয়া, কার্প ও ক্যাটফিশের রেণু ও পোনার বৈশিষ্ট্য তুলে ধরা হয়। বক্তারা জানান, উন্নত ব্রুড ব্যবস্থাপনা ও বৈজ্ঞানিক পদ্ধতিতে উৎপাদিত এসব পোনা দ্রুত বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং প্রতিকূল পরিবেশেও ভালো উৎপাদন দিতে সক্ষম।

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের নিয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে পরীক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কর্মশালাটি বাস্তবমুখী ও তথ্যবহুল হওয়ায় অংশগ্রহণকারী মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষে এসব প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন।

উল্লেখ্য, কর্মশালার আয়োজন করে ব্র্যাক ফিশারিজ এবং সার্বিক সহযোগিতা প্রদান করে গোয়াইনঘাট সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল