সিলেট সীমান্তে বি জি বি র অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ PM

সিলেট সীমান্তে বি জি বি র অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৬ ০৪:৪০:২৮ PM

সিলেট  সীমান্তে বি জি বি র অভিযানে অর্ধকোটি টাকার চোরাচালানি মালামাল জ*ব্দ

সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় সিগারেটসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।বুধবার (১৭ জুন) বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল ভোররাতে জকিগঞ্জ উপজেলার শেওলা জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৯০০ প্যাকেট ভারতীয় সিগারেট এবং একটি বাংলাদেশি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪৩ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া, গত ১৬ জুন জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল ও সুরাইঘাট বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৬টি ভারতীয় গরু, ২৬টি কম্বল, ৫৫০ পিস কিটক্যাট চকলেট, ২৮৭ কেজি চিনি এবং ৬৮ কেজি চা পাতা জব্দ করে। এসব মালামালের সিজারমূল্য ৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।সব মিলিয়ে অভিযানে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য ৫০ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল