রাষ্ট্র সংস্কার ছাড়া গণমুখী রাষ্ট্রব্যবস্থা সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ AM

রাষ্ট্র সংস্কার ছাড়া গণমুখী রাষ্ট্রব্যবস্থা সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৬/২০২৬ ০৯:২৯:৩৫ PM

রাষ্ট্র সংস্কার ছাড়া গণমুখী রাষ্ট্রব্যবস্থা সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারের কার্যকর উদ্যোগ নিচ্ছে না। এজন্যই আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।আজ শুক্রবার দুপুরে বাগেরহাটে ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘বিএনপি যদি দেশের ৭৫ শতাংশ মানুষকে উপেক্ষা করে রাজনীতি করতে চায়, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না।’তিনি আরও বলেন, দেশে একটি জবাবদিহিমূলক ও গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংস্কার অপরিহার্য।

বাগেরহাট প্রসঙ্গে তিনি বলেন, বাগেরহাটে শেখ পরিবারের এক ধরনের রাজত্ব ছিল। তারা শেখ হাসিনাকে বিক্রি করেছে, কিন্তু উন্নয়নের নামে উল্লেখযোগ্য কোনো কাজ করেনি।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া এবং ঋণখেলাপিদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।

পরবর্তীতে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি বিশ্ব ঐতিহ্যের অংশ ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে দুটি বৃক্ষরোপণ করেন এবং সেখানে জুমার নামাজ আদায় করেন।নাসীরুদ্দীন পাটওয়ারী সফরকালে এনসিপির স্থানীয় নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

২২ বছরেও নির্বাচিত মেয়র পায়নি আজমিরীগঞ্জ পৌরসভা
দীর্ঘস্থায়ী ও টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে ট্রিপল মা*র্ডার: দ্রুতবি*চার আদা*লতে বি*চার চাইলেন সিসিক প্রশাসক
ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে লা'ফিয়ে পড়ে রোগীর মৃ'ত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
দুর্দান্ত হাসান, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপট
অ*নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তাহমিনাকে ছু*রিকাঘাত, বাঁ*চাতে এসে খু*ন দম্পতি
ক্রীড়া উন্নয়নে আরাফাত রহমান কোকোর অবদান স্মরণীয় হয়ে থাকবে: সিসিক প্রশাসক
গৃহপরিচারিকার প্রেমের সম্পর্কের জে*রে রায়নগরে তিন খু*ন? গ্রেপ্তার বাবুল
মা*দকের সঙ্গে জড়িত কাউকে ছা*ড় নয়: এমপি তাহসিনা রুশদীর