যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বি ক্ষো ভ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বি ক্ষো ভ

জাহাঙ্গীর আলম ভূঁইয়া, হাওরাঞ্চল প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৬/২০২৬ ১০:১৬:০৪ অপরাহ্ন

যাদুকাটা নদীতে ড্রেজার বন্ধের দাবীতে মানববন্ধন ও বি ক্ষো ভ

নিজস্ব


রাতের আধারে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে অবৈধ ভাবে শত শত ড্রেজার মেশিন চালানোর প্রতিবাদে ও ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে যাদুকাটা নদীর বালু শ্রমিক সমবায় সমিতি ও এলাকাবাসীর আয়োজনে শ্রমিক, ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করে।

বিশাল বিক্ষোভ মিছিলটি উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধন পালন করে। 

এ সময় যাদুকাটা নদী ব্যাবসায়ী ও শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সাহিদ,সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম,মোস্তাক মিয়া,মাসুক মিয়া,সুহেল মিয়া,বাছির মিয়া,জয় মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শ্রমিক ও ব্যবসায়ীদের সাথে একাত্মা পোষন করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।


এসময় বক্তাগন বলেন,বালুখেকো সিন্ডিকেট রাত বাড়লেই যাদুকাটা নদীতে শত শত ড্রেজার চালিয়ে যাদুকাটা নদীকে সাগরে পরিনত করছে শুধু তাই নয় নদীর পাড় কেটে বিলিন করছে গ্রামের পর গ্রাম। বসতবাড়ি হারিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে হাজার হাজার পরিবার আর কর্মহীন হয়ে পড়েছে বালু উত্তোলনের কাজের সাথে জড়িত শ্রমিকরা। বালুখেখোরা শ্রমিকদের পেটে লাথি মেরে কোটো কোটি টাকার মালিক হচ্ছে। তা কোনো ভাবে সহ্য করা হবে না। ড্রেজার বন্ধ না হলে আগামী দিন গুলোতে কঠোর আন্দোলন করা হবে শ্রমিক ও নদীর পাড়ের বাসিন্দাদের স্বার্থে,কোনো ছাড় দেয়া হবে না।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী