ফের বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ PM

ফের বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৭:০৭:২১ PM

ফের বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি

সংগৃহিত


সিলেট অঞ্চলের প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ারার পানি আবারও বাড়তে শুরু করেছে। উজানে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত হওয়ায় এ অবস্থা। এর আগে গত কয়েকদিন অবস্থা কিছুটা স্থিতিশীল ছিল। পানি বাড়লেও সব পয়েন্টেই এখনো বিপৎসীমার নিচ দিয়ে বইছে সুরমা কুশিয়ারা।
বুধবার (২৪ জুন) বিকালে সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
বুধবার সকাল ৬টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ১১ দশমিক ৬০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। বিকাল তিনটায় তা বেড়ে দাঁড়ায় ১১ দশমিক ৯৬ মিটার। এ পয়েন্টে সুরমা বিপৎসীমা ১২ দশমিক ৭৫ মিটার।
সিলেট পয়েন্টে সকাল ৬টায় সুরমার পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৪৩ মিটার উচ্চতায়। বিকাল ৩টায় তা বেড়ে প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ৫৮ মিটার উচ্চতায়। এ পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ মিটার।

আমলশীদ পয়েন্টে সকাল ৬টায় কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছিল ১৩ দশমিক ৪২ ভাগ উচ্চতায়। সকাল ৯টায় তা বেড়ে প্রবাহিত হচ্ছিল ১৩ দশমিক ৭৬ মিটার উচ্চতায়। এ পয়েন্টের দুপুর ১২টা ও ৩টার হিসাব দিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এ পয়েন্টের গেজ পাঠক আব্দুস সালামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেন নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, পানি বাড়তির দিকেই আছে। এ পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১৫ দশমিক ৪০ মিটার।

শেওলা পয়েন্টে সকাল ৬টায় কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ১৯ মিটার উচ্চতায়। বিকাল ৩টায় তা বেড়ে প্রবাহিত হচ্ছিল ১১ দশমিক ৬৯ মিটার উচ্চতায়। এ পয়েন্টে কুশিয়ারার বিপৎসীমা ১৩ দশমিক ৫ মিটার।

সকাল ৬টায় ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ১০ মিটার উচ্চতায়। বিকাল ৩টায় তা প্রবাহিত হচ্ছিল ৯ দশমিক ১৮ মিটার উচ্চতায়। এ পয়েন্টে নদীটির বিপৎসীমা ১০ দশমিক ৪৫ মিটার।
শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি সকাল ৬টায় প্রবাহিত হচ্ছিল ৭ দশমিক ৪০ মিটার উচ্চতায়। বিকাল ৩টায় প্রবাহিত হচ্ছিল ৭ দশমিক ৪৬ মিটার উচ্চতায়। এ পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ৫৫ মিটার।

এছাড়াও সিলেটের পাহাড়ী নদী সারিগোয়াইন, পিয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানি কখনো বাড়ছে কখনোবা কমছে।


তবে এখন আষাঢ় মাস। আষাঢ়-শ্রাবণ বর্ষকাল। বৃষ্টিপাত এই দুই মাসেই বেশী হয়। আগামী কয়েকিদনের আবহাওয়া পূর্বাভাসেও বলা হয়েছে, সিলেট এবং আশাপাশ এলাকায় ভারী বৃষ্টির শঙ্কা প্রকাশ করা হয়েছে। ভারতীয় পত্র-পত্রিকার ভাষ্য অনুযায়ী মেঘালয় এবং আসামেও ভারী বৃষ্টিপাত চলছে। আর তাই সিলেট অঞ্চলের নদ-নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা থেকেই যায়।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”