‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ PM

মদন মোহন কলেজের নবীনবরণ

‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৭:০৮:৪০ PM

‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে শিক্ষার গুরুত্ব আরও বেড়েছে। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর যুগে প্রবেশ করেছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

বুধবার (২৪ জুন) সকালে সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, দেশে শিক্ষার হার বাড়লেও গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষকে বিশ্ব নাগরিকে পরিণত করে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিয়াদ মাহফুজ মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আলী হাসান পারভেজ এবং সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রাকিবুল ইসলাম এবং পবিত্র গীতা পাঠ করেন জয় সরকার।

এ সময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়া রানী আইন, মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল-মাহমুদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সভাপতি মো. আল-সাহেদ, শিক্ষার্থী কাওছর মাহমুদ জয়, জোবায়ের শাহরিয়ার এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে কামরুল হাসান গালিব।

সভাপতির বক্তব্যে অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য বলেন, গণতন্ত্র চর্চার জন্য সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যুক্তিবাদী, সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. রায়কুল ইসলাম ও প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিম আহমদ ফাহিম। পরে অন্যান্য অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”