সিলেটে ৪২ লাখ টাকার ভা*রতীয় জিরাসহ গ্রেফতার ১,কাভার্ড ভ্যান জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ PM

সিলেটে ৪২ লাখ টাকার ভা*রতীয় জিরাসহ গ্রেফতার ১,কাভার্ড ভ্যান জ*ব্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৭:২০:১০ PM

সিলেটে ৪২ লাখ টাকার ভা*রতীয় জিরাসহ গ্রেফতার ১,কাভার্ড ভ্যান জ*ব্দ

ছবি:সংগৃহীত


সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরাসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মো. আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বড়শলা এলাকায় অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন।

এ সময় কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরগামী একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১৯-৫৩৯৩) তল্লাশি করে পুলিশ। পরে গাড়িটি থেকে ২০০ বস্তায় থাকা ৬ হাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আলীম উদ্দিন (৩০), পিতা-মৃত হাবিবুর রহমান, মাতা-মনোয়ারা বেগম, সাং-কামাইত বড়ইতলা, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে আটক করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা  দায়ের করা হয়েছে। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”