‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ PM

সারোয়ার আলমের উদ্যোগ প্রসঙ্গে

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৭:৪৪:২৮ PM

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ছবি:সংগৃহীত


সিলেটের সদ্যবিদায়ী জেলা প্রশাসক সারোয়ার আলম শাহজালাল (র.) মাজারের আয়-ব্যয়ের হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের যে উদ্যোগ নিয়েছেন, তা নিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, ‘স্বচ্ছতার বিষয়ে সারোয়ার আলম যে উদ্যোগ নিয়েছেন, তাতে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন। সবাইকে নিয়ে বসে অচিরেই স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করবো।’

বুধবার (২৪ জুন) দুপুরে সিলেটে পৌঁছে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শাহজালাল (র.) মাজারের আয়ের হিসাব-নিকাশে স্বচ্ছতা আনার বিষয়ে সদ্যবিদায়ী জেলা প্রশাসকের উদ্যোগকে স্বাগত জানানো উচিত। এ বিষয়ে সরকার সার্বিক সহযোগিতা করবে।

তিনি বলেন, ‘আমি দেশের বাইরে ছিলাম। দেশে ফিরে ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুতই সিলেটের মানুষ ও সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রী আরও বলেন, সবার মতামত ও সহযোগিতার ভিত্তিতেই স্বচ্ছতা নিশ্চিতের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”