ছাতকে মে*য়াদোত্তীর্ণ ওষুধ ও অ*নিয়মের দায়ে দুই ফার্মেসিকে জ*রিমানা
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৪ PM

ছাতকে মে*য়াদোত্তীর্ণ ওষুধ ও অ*নিয়মের দায়ে দুই ফার্মেসিকে জ*রিমানা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ০৯:০৬:৫৯ PM

ছাতকে মে*য়াদোত্তীর্ণ ওষুধ ও অ*নিয়মের দায়ে দুই ফার্মেসিকে জ*রিমানা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা করা প্রতিষ্ঠান দুটি হলো-মা ফার্মেসী ও সুধা ফার্মেসী।

অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল মজুদ রাখা, চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং তাপ সংবেদনশীল ওষুধ যথাযথ নিয়মে সংরক্ষণ না করার অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম এবং সুনামগঞ্জ জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মিঠুন সাহার যৌথ নেতৃত্বে এ মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালিত হয়।

সুনামগঞ্জের ড্রাগ সুপার মিঠুন সাহা বলেন, ইনসুলিন, ভ্যাকসিনসহ বিভিন্ন তাপ সংবেদনশীল ওষুধ নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা বাধ্যতামূলক। কিন্তু অভিযানে দেখা যায়, মা ফার্মেসী ও সুধা ফার্মেসীতে এসব ওষুধ যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। এতে ওষুধের কার্যকারিতা নষ্ট হয়ে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি আরও বলেন, জীবন রক্ষাকারী ওষুধের গুণগত মান বজায় রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাহিদুল ইসলাম বলেন, ফার্মেসিগুলোকে অবশ্যই আইন ও নিয়ম মেনে ওষুধ বিক্রি করতে হবে। জনস্বাস্থ্যের সুরক্ষা ও ওষুধ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন