ওসমানীনগরে প্রবাসী হাজেরা আলী পান্না ও দিলন মিয়াকে সংবর্ধনা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৯ AM

ওসমানীনগরে প্রবাসী হাজেরা আলী পান্না ও দিলন মিয়াকে সংবর্ধনা

শেখ ফয়ছল আহমদ, ওসমানীনগর

প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ১১:১৬:১৪ PM

ওসমানীনগরে  প্রবাসী হাজেরা আলী পান্না ও দিলন মিয়াকে সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলী চ্যারিটি ফাউন্ডেশনের ট্রাস্টি ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না এবং তাঁর সহোদর দিলন মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজেরা আলী পান্না ও তাঁর ভাই দিলন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ, জুয়েল মিয়া, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, আলী চ্যারিটি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষা, চিকিৎসা, বিবাহ সহায়তা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে।

তারা আরও বলেন, প্রবাসে থেকেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তাঁদের এই মানবিক উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বক্তারা তাঁদের ভবিষ্যৎ মানবসেবামূলক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। পরে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী