লাল নিশানা টাঙালো প্রশাসন, মুক্ত ৫ পরিবার
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৮ PM

লাল নিশানা টাঙালো প্রশাসন, মুক্ত ৫ পরিবার

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০৭:২৫:১৬ PM

লাল নিশানা টাঙালো প্রশাসন, মুক্ত ৫ পরিবার

নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জায়গা উদ্ধার করে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের নেতৃত্বে এক অভিযানের মাধ্যমে এই সরকারি জায়গা নির্ধারণ করে লাল নিশানা সাঁটানো হয়।

​প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন একদল ভূমিখেকো চক্র উক্ত সরকারি খাস জায়গাটি অবৈধভাবে দখল করতে গিয়ে সেখানে ৩১ বছর বসবাসরত ৫টি পরিবারকে অবরুদ্ধ ও গৃহবন্দী করে রাখে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে গত ২৪ জুন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন  এবং সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন র যৌথ নির্দেশনায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয় এবং অবরুদ্ধ থাকা ৫টি পরিবারকে উদ্ধার করে মুক্ত করে দেয়।

​তারই ধারাবাহিকতায় আজ ২৫ জুন দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিনের উপস্থিতিতে ভূমির সীমানা নির্ধারণ করে সেখানে সরকারি লাল নিশানা গেড়ে দেওয়া হয়, যাতে পুনরায় কোনো ভূমিখেকো চক্র এটি দখল করতে না পারে।

ভুক্তভোগী সুমা বেগম বলেন আমরা তিন দিন যাবত না খেয়ে  গৃহবন্দী  ছিলাম, উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদেরকে গৃহবন্দি থেকে  মুক্তি করে দেওয়া হয়। আজ সহকারী কমিশনার ভূমি লাল ইশানা দিয়ে সরকারি জায়গা নির্ধারণ করে গিয়েছেন।

ভুক্তভোগী হলুদা আক্তার জানান আমি ৩১ বছর ধরে এই জায়গাতে বসবাস করে আসছি, পরিবার-পরিজন নিয়ে, কিছু ভূমিখেকো চক্র অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নিতে চেয়েছিল, প্রশাসনের সহযোগিতায় আমরা গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছি, লাল নিশানা দিয়ে জায়গা নির্ধারণ করে গিয়েছেন।

ভুক্তভোগী নাজমুল মিয়া বলেন তিনদিন পর আমরা গৃহবন্দী থেকে মুক্তি পেয়েছি, আমাদের ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসায় যেতে পেরেছে। আমরা  ভূমিখেকো চক্রটি বিচার চাই।।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, সরকারি সম্পত্তি রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। কোনো অবস্থাতেই সরকারি জায়গা অবৈধ দখলে নিতে দেওয়া হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​প্রশাসনের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ। অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত