জৈন্তাপুরে গাঁ*জাসহ আ*টক যুবকের কা*রাদণ্ড ও অর্থদ*ণ্ড
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৪ AM

মাদকবিরোধী অভিযান

জৈন্তাপুরে গাঁ*জাসহ আ*টক যুবকের কা*রাদণ্ড ও অর্থদ*ণ্ড

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ১১:৪৮:৫৫ PM

জৈন্তাপুরে গাঁ*জাসহ আ*টক যুবকের কা*রাদণ্ড ও অর্থদ*ণ্ড

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার জালালবস্তি এলাকায় উপজেলা প্রশাসন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের যৌথ মাদকবিরোধী অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৯টার দিকে জালালবস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার আলী আজঘরের ছেলে আশরাফ আহমদ (২১)কে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস সুনন্দা রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় আশরাফ আহমদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) উছমান গনি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ওসি (তদন্ত) উছমান গনি বলেন, “জৈন্তাপুরকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনসাধারণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুনন্দা রায় বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। যুবসমাজকে রক্ষায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, জালালবস্তি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী তৎপরতা বাড়ায় কারবারিরা কৌশল পরিবর্তনের চেষ্টা করছে। প্রশাসন ও পুলিশের ধারাবাহিক অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরছে।

মাদকবিরোধী অভিযানের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণ করায় উপজেলা প্রশাসন ও পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক