নাঈমের ফাঁ*সির রায় বাতিল ও মুক্তির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ AM

সুরঞ্জিত সেনগুপ্ত হ*ত্যাচেষ্টা মামলা

নাঈমের ফাঁ*সির রায় বাতিল ও মুক্তির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৬/২০২৬ ০৭:৩৮:১৯ PM

নাঈমের ফাঁ*সির রায় বাতিল ও মুক্তির দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ

ছবি:সংগৃহীত


সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় হাফিজ সৈয়দ নাঈম আহমদ আরিফের ফাঁসির রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে তার নিজ এলাকা জগন্নাথপুরের সৈয়দপুর।

সাজানো ও মিথ্যা মামলার রায় প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা সিলেট বিভাগসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর, সুনামগঞ্জ জেলা শহর, দিরাই, জগন্নাথপুর এবং হাফিজ সৈয়দ নাঈমের নিজ গ্রাম সৈয়দপুরে আলেম সমাজ ও সাধারণ মানুষ অংশ নেন।

জুমার নামাজ শেষে বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


সমাবেশে বক্তারা মামলার রায়কে ‘একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান।


বক্তারা বলেন, ‘হাফিজ সৈয়দ নাঈম আহমদ আরিফ নির্দোষ। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে এই মামলায় জড়িয়েছে। যেখানে অন্য আসামিরা খালাস পেয়েছেন, সেখানে তাকে ফাঁসির রায় দেওয়া অন্যায় ও পক্ষপাতমূলক।’


তারা আরও বলেন, “অবিলম্বে হাফিজ নাঈমের ফাঁসির রায় বাতিল করে তাকে মুক্তি দিতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

সমাবেশে বক্তারা মামলার নেপথ্যের বিষয়গুলো তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশেরও দাবি জানান।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ