সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৬ PM

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৬ ০৯:০১:০৮ PM

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দুর্গম হাওর এলাকার আন্তরপুর নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ষাকালে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিল। কয়েকটি গ্রামের শিক্ষার্থীদের পানিবেষ্টিত পথ পাড়ি দিয়ে কখনো কখনো সাঁতার কেটে বিদ্যালয়ে আসতে হতো। নিরাপদ যাতায়াতের জন্য এবার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি নৌকা।

শনিবার (২৭ জুন) দুপুরে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় এবং এসএসসি ১৯৮৮ ব্যাচের কয়েকজন বন্ধুর অর্থায়নে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নৌকাটি হস্তান্তর করা হয়।

নৌকা প্রদানে অর্থায়ন করেন জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী, তাকিম মামুনুন আহমেদ ও সামসুদ্দীন আহমেদ বাবলু।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ভূমিদাতা মো. আব্দুস সাত্তার, আলী উসমান বাদল, জাফর সাদেক শাকিল, ফয়সাল মহসিন, সাম্মাক রেজা চৌধুরী তাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার খানম বলেন, ‘শিক্ষার্থীরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে আসে। বর্ষাকালে যাতায়াত সমস্যার কারণে উপস্থিতি কমে যায়। নৌকাটি পাওয়ার ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে এবং বিদ্যালয়ে উপস্থিতিও বাড়বে।’

নৌকা হস্তান্তরকালে জাফর সাদেক বলেন, ‘শিশুদের দুর্ভোগের কথা শুনে আমরা এগিয়ে এসেছি। হাওরের আরও অনেক বিদ্যালয়ে এমন সমস্যা রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে এসব শিক্ষার্থীর জীবন আরও সহজ হবে।’

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় এখনও অনেক গ্রাম রয়েছে যেখানে বিদ্যালয় নেই। ফলে শিক্ষার্থীদের যাতায়াত সমস্যার কারণে বিদ্যালয়ে অনুপস্থিতি ও ঝরে পড়ার হার বাড়ছে।

তিনি বলেন, হাওর অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। দেশের অন্যান্য এলাকার মতো একই দূরত্বের শর্ত হাওরাঞ্চলের ক্ষেত্রে শিথিল করার দাবি জানান তিনি।

তিনি শিশুদের নিরাপদ শিক্ষা নিশ্চিত করতে এবং হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা
ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী খন্দকার মুক্তাদির
মা*মলার ভ*য় দেখিয়ে পুলিশ কর্মকর্তা ও সোর্সের বি*রুদ্ধে ঘু*ষ দাবির অ*ভিযোগ
মাধবপুরে পু'শ ইনের চেষ্টা প্রতিহত করল বি'জিবি
সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত
শিল্প-সংস্কৃতির বিকাশে সরকার সব ধরনের সহযোগিতা করবে: মন্ত্রী খন্দকার মুক্তাদির
নবীগঞ্জে ২০০ বছরের ঐতিহ্যে পালিত হচ্ছে পবিত্র আশুরা
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট হাজী ইসমাইল হোসেন আর নেই
‘দেওয়ানের পুল’কে সংরক্ষণ করে পর্যটন স্পটে রূপ দেওয়া হবে: এমপি এমরান চৌধুরী