জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৮ AM

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৭/২০২৬ ১২:৩৬:০৩ AM

জু*য়ার বিরুদ্ধে কঠোর আইন পাস, প্রতিশ্রুতি পূরণ করলেন মন্ত্রী খন্দকার  মুক্তাদির

ছবি:সংগৃহীত


নির্বাচনী প্রচারণায় জুয়ার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তা বাস্তবে রূপ পেয়েছে। জাতীয় সংসদে জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন পাস হয়েছে। এর মাধ্যমে ব্রিটিশ আমলের পুরোনো আইনটি বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) মহান জাতীয় সংসদে বিলটি পাস করা হয়। নতুন আইনে জুয়া সংক্রান্ত বিভিন্ন অপরাধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন জনসভা, উঠান বৈঠক ও গণসংযোগে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জুয়ার বিস্তার রোধে কঠোর আইন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি নির্বাচিত হলে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন। আইনটি পাস হওয়ায় তার দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন আইনে অনলাইন বেটিং বা দূরবর্তী জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।

এছাড়া অনলাইন বা ডিজিটাল জুয়ার সাধারণ অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানার বিধান রয়েছে। প্রচলিত বা সাধারণ জুয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

অন্যদিকে ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন আইন কার্যকর হলে জুয়ার বিস্তার রোধ, অনলাইন বেটিং নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন