ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিশুর বিনামূল্যে খতনা সম্পন্ন
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ PM

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিশুর বিনামূল্যে খতনা সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৭:১৯:৪৩ PM

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে ৪০ শিশুর বিনামূল্যে খতনা সম্পন্ন

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের শিশুর জন্য বিনামূল্যে খতনা (মুসলমানি) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ সার্জন ও চিকিৎসকদের তত্ত্বাবধানে শিশুদের আধুনিক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে খতনা সম্পন্ন করা হয়। পুরো কার্যক্রমে স্বাস্থ্যবিধি ও ধর্মীয় নির্দেশনা অনুসরণ করে প্রতিটি শিশুর নিরাপত্তা এবং চিকিৎসার মান নিশ্চিত করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পাকশাইল ও আশপাশের এলাকার অসচ্ছল পরিবারের শিশুদের জন্য এ বিনামূল্যের সেবার আয়োজন করা হয়েছে। ক্যাম্পে অংশ নেওয়া প্রতিটি শিশুকে দক্ষ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্প বাস্তবায়নে ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কদর উদ্দিন, সবু, হিজাজুর রহমান মসনু, রুহুল আমিন এবং মেডিকেল অফিসার ডা. সিরাজুর রহমান সহযোগিতা করেন। সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. আফছার উদ্দিন, ডা. কে. এম. হাফিজুর রহমান এবং ডা. সাবের আহমেদ।

বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী পরিবারের অভিভাবকেরা ফাউন্ডেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী বলে প্রশংসা করেন।

উল্লেখ্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার ফাতেমা বেগম ২০০৭ সালে তাঁর বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

ফাউন্ডেশনের কমিউনিটি হাসপাতালের মাধ্যমে নিয়মিত ফ্রি ফ্রাইডে ক্লিনিক, বিনামূল্যের খতনা ক্যাম্প, হার্ট স্ক্রিনিং, চক্ষু ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, সিপিআর ও বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে। ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা