জগন্নাথপুরে মসজিদের মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৩ AM

২৩ বছরের সেবার স্বীকৃতি

জগন্নাথপুরে মসজিদের মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৭:৩৭:০০ PM

জগন্নাথপুরে মসজিদের মুয়াজ্জিনকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


দীর্ঘ ২৩ বছর নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দিয়েছেন এলাকার যুবসমাজ ও মুসল্লিরা।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো একটি গাড়িতে করে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গোলাম কবিরকে তাঁর নিজ বাড়ি ভবানীপুর গ্রামে পৌঁছে দেন স্থানীয় যুবক ও মুসল্লিরা। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের সেবা করেছেন। তাঁর সততা, নম্রতা ও কর্মনিষ্ঠা এলাকাবাসীর কাছে তাঁকে একজন শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর অবদান স্থানীয়রা দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া করেন তারা।

সংবর্ধনায় আবেগাপ্লুত গোলাম কবির বলেন, ‘এত ভালোবাসা ও সম্মান পাব, কখনো ভাবিনি। এলাকার যুবসমাজ ও মুসল্লিদের এই আন্তরিকতা আমি আজীবন মনে রাখব।’ তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের জন্য দোয়া কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ