ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০২:৩৯:২৪ অপরাহ্ন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়


সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।

সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল হাসান জুয়েল ও অজিত কুমার দাস। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকালের প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এদিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিনের স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ'র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ'র ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, এনটিভি ইউরোপের ছাতক প্রতিনিধি মো. তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্ত'র ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদের ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা, আদিল আহমদ রিফাত প্রমুখ।

সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে দুই বছর মেয়াদি ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী