বাসায় ঢুকে যুবককে গলা কেটে হ ত্যা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ AM

বাসায় ঢুকে যুবককে গলা কেটে হ ত্যা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৫:৫৬:২১ PM

বাসায় ঢুকে যুবককে গলা কেটে হ ত্যা

সংগৃহিত


ময়মনসিংহ নগরীতে ভাড়া বাসায় ঢুকে রুবেল ওরফে কাইল্যা রুবেল নামে এক যুবককে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ ঘরে ঢুকে প্রথমে বাঁশ দিয়ে তাকে মারধর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের দাবি, নিহত রুবেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলেন। তবে হত্যাকাণ্ডটি মাদকসংক্রান্ত বিরোধ, পূর্বশত্রুতা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং তদন্ত শুরু করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী