ছাতকের জাউয়া বাজারে চার প্রতিষ্ঠানকে জ*রিমানা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৩০ PM

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

ছাতকের জাউয়া বাজারে চার প্রতিষ্ঠানকে জ*রিমানা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ১০:০৭:৪৭ PM

ছাতকের জাউয়া বাজারে  চার প্রতিষ্ঠানকে  জ*রিমানা

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে পরিচালিত এ অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করা, মসলায় ভেজাল, পণ্যে প্রস্তুতকারক বা সরবরাহকারীর সঠিক লেবেল না থাকা, নকল পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে বাজারের কাকন এন্টারপ্রাইজসহ চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযান শেষে আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে সুষ্ঠু ও ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ