বালাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৯ AM

বালাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১১:১৭:৪৮ PM

বালাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছবি:সংগৃহীত


‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বালাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বালাগঞ্জ উপজেলা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. বাবুল হাসানের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার এস. এম. নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বালাগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম আশরাফ হায়দার, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ. জ. ম. সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, সমবায় সহকারী কর্মকর্তা সমির রবর রায়, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সমাজসেবক মাসুক মিয়া এবং শেখ বদরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির বিভিন্ন সমিতির সদস্য, উপকারভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপকারভোগীরা পল্লী উন্নয়ন কার্যক্রমের সুফল ও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গ্রামীণ উন্নয়ন ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী