সিলেটে সিএনজি-মোটরসাইকেল সং/ঘর্ষে ২ বছরের শি/শু নি/হত
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ PM

সিলেটে সিএনজি-মোটরসাইকেল সং/ঘর্ষে ২ বছরের শি/শু নি/হত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৬ ১০:৪৬:০৩ PM

সিলেটে সিএনজি-মোটরসাইকেল সং/ঘর্ষে ২ বছরের শি/শু নি/হত

ছবি:সংগৃহীত


সিলেট মহানগরীর জিন্দাবাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কোতোয়ালি থানাধীন জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাসদবীর এলাকার রাকিবুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাকিবুল ইসলাম তার দুই বছরের ছেলে আব্দুল্লাহকে নিয়ে মোটরসাইকেলে করে জিন্দাবাজার থেকে বন্দরবাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় শিশু আব্দুল্লাহ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় দায়ী যানবাহন ও চালকের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ