বিশ্বনাথে বিএনপি নেতা হাজী আব্বাছ খানের মৃ*ত্যুতে এমপি লুনার শো*ক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৮ AM

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী আব্বাছ খানের মৃ*ত্যুতে এমপি লুনার শো*ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১১:৩৩:২৮ PM

বিশ্বনাথে বিএনপি নেতা হাজী আব্বাছ খানের মৃ*ত্যুতে এমপি লুনার শো*ক

ছবি:সংগৃহীত


বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার শিমুলতলা গ্রামের প্রবীণ মুরব্বি, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ও সালিশ ব্যক্তিত্ব হাজী আব্বাছ খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাজার নামাজ সোমবার রাত ১০টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

হাজী আব্বাছ খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া মরহুমের দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও সালিশি কর্মকাণ্ডের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী