জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৮ AM

নমুনা পরীক্ষায় বন বিভাগ

জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ১১:৫১:৫৯ PM

জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


 সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর চা-বাগান ও আসামপাড়া গুচ্ছগ্রাম এলাকায় বন্য প্রাণীর আক্রমণের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে নিখোঁজ হওয়া তিনটি গরুর মরদেহ পৃথক স্থানে উদ্ধার করা হয়েছে। গরুগুলোর শরীরে আঁচড় ও কামড়ের চিহ্ন থাকায় স্থানীয়দের ধারণা, কোনো হিংস্র প্রাণীর আক্রমণেই সেগুলোর মৃত্যু হয়েছে। তবে এটি বাঘের আক্রমণ কি না, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে বন বিভাগ।

স্থানীয় বাসিন্দা আলী আকবর জানান, গুচ্ছগ্রাম এলাকা থেকে প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০টি গরু শ্রীপুর চা-বাগান, জামটিলা, খড়মপুড়টিলাসহ আশপাশের পাহাড়ি এলাকায় চারণের জন্য নিয়ে যাওয়া হয়। বিস্তীর্ণ ওই এলাকায় জনবসতি না থাকায় গবাদিপশু অবাধে বিচরণ করে।

তিনি জানান, গত জুন মাসে আশুরার দিন হারিকুস্ত এলাকার একটি বড় গরু নিখোঁজ হয়। পরদিন জামটিলা এলাকায় গরুটির মরদেহ পাওয়া যায়। গরুটির শরীরে গভীর আঁচড়, গলায় কামড়ের দাগ এবং পেটের নরম অংশ খাওয়া অবস্থায় ছিল।

এর কয়েক দিনের ব্যবধানে সাবেক ইউপি সদস্য আব্দুল আলী ও আলেক মিয়ার আরও দুটি গরু নিখোঁজ হয়। পরদিন খড়মপুড়টিলা এলাকায় একই ধরনের ক্ষতচিহ্নসহ গরু দুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলের কাছেই একটি শিয়াল ও একটি কুকুরের মৃতদেহও পাওয়া যায়, যেগুলোর গলায়ও আঘাতের চিহ্ন ছিল।

স্থানীয়দের দাবি, ছোট আকারের বন্য প্রাণীর পক্ষে এত বড় গরু শিকার করা সম্ভব নয়। একই ধরনের তিনটি ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং গবাদিপশু চরাতে নিয়ে যাওয়া নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর সারী রেঞ্জের কর্মকর্তা শাহ আলম ইসলাম জানান, সোমবার (৬ জুলাই) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। মৃত গরুগুলোর শরীরের ক্ষতচিহ্নের ছবি ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে বন্যপ্রাণী গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে কোন প্রাণীর আক্রমণে গরুগুলোর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, শ্রীপুর চা-বাগান ও মেঘালয় সীমান্তবর্তী বনাঞ্চলে শিয়াল, বনবিড়াল ও মেছো বিড়ালের বিচরণ রয়েছে। তবে এসব প্রাণীর পক্ষে একটি পূর্ণবয়স্ক গরুকে আক্রমণ করে হত্যা করা সম্ভব নয়।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, অতীতে ভারতের মেঘালয় সীমান্তবর্তী বনাঞ্চলে লেপার্ড (চিতাবাঘ) প্রজাতির বন্য প্রাণীর বিচরণ ছিল। বিচ্ছিন্ন কোনো লেপার্ড সীমান্ত অতিক্রম করে এ এলাকায় প্রবেশ করেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু অল্প সময়ের মধ্যে তিনটি গবাদিপশুর মৃত্যু হয়েছে, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষকে সতর্কতার সঙ্গে চলাচল এবং গবাদিপশু চারণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তিনি।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী