মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৩ AM

৪১ নম্বর ওয়ার্ডের কুচাই শারপিং ও পশ্চিমভাগ এলাকা পরিদর্শন

মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৭/২০২৬ ১২:৪৫:৫৫ AM

মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘মানুষের দুর্ভোগ লাঘব করাই আমাদের দায়িত্ব। এলাকাবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করা হবে।’

সোমবার (৬ জুলাই) বিকেলে নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের কুচাই শারপিং ও পশ্চিমভাগ এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের শুরুতে কুচাই শারপিং এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা সিসিক প্রশাসককে স্বাগত জানান। এ সময় তারা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া শারপিং সড়কের দুরবস্থার কথা তুলে ধরে সড়কটি প্রশস্ত করে দ্রুত সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এলাকাবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে শারপিং সড়ক প্রশস্তকরণ ও সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একটি পরিকল্পিত, সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।’

পরে তিনি একই ওয়ার্ডের পশ্চিমভাগ এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন নাগরিক সমস্যার কথা শোনেন। এ সময় চলমান সড়ক ও ড্রেন নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইউনুস মিয়া, সারপিং গ্রামের মুরব্বি আফতাব মিয়া, ছামাদ মিয়া, খোকন মিয়া, মানিক মিয়া, কাদির মিয়া, রমিজ মিয়া, আজমল মিয়া, আখতার মিয়া, কালাম মিয়া, ছাদিক মিয়া, জসিম মিয়া, শাহিন মিয়া, গোলজার মিয়া, আমিন মিয়াসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু ইসির: অক্টোবর থেকে ধাপে ধাপে ভোট
মানুষের দু*র্ভোগ লা*ঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে ‘বাঘ আ*তঙ্ক’, নি*খোঁজ তিন গরুর ম*রদেহ উদ্ধার
নথিপত্র ও আইনি দিক পর্যালোচনা করেই সিদ্ধান্ত: সিসিক প্রশাসক
স্ত্রীকে হ'ত্যা: জিডি করতে গিয়ে ফেঁ'সে গেলেন স্বামী
মাধবপুরে রাস্তার পাশ থেকে নবজাতক উ'দ্ধার
সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
শাহজালাল (রহ.) মাজার উন্নয়ন ও ‘প্রবাসী পল্লী’ গড়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন
গোয়াইনঘাটে মোটরসাইকেল দু*র্ঘটনায় সাকিবের পর প্রা*ণ গেল জয় ও রায়হানের
জুনে সিলেটে ২৯ সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল ২৯ জ*নের, নি*হতদের মধ্যে ১২ জন পথচারী