রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম: তথ্যমন্ত্রী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ PM

রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম: তথ্যমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৬ ০৫:৪০:৩৭ PM

রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম: তথ্যমন্ত্রী

সংগৃহিত


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার বিষয় নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের একটি মাধ্যম। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে।
আজ শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
মন্ত্রী বলেন, ‘সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর সামাজিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। প্রমাণ করতে হবে রাজনীতি কেবল ক্ষমতা ভোগ করার প্রক্রিয়া নয়। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তা প্রমাণ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা প্রমাণ করেছেন।’এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীর বরিশাল সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর মূলত বৃক্ষরোপণকে কেন্দ্র করেই। প্রধানমন্ত্রী দলের গুরুত্বপূর্ণ নেতা ও দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ অঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে বি'জিবি সদস্যের ঝু'লন্ত ম'র'দেহ উ'দ্ধার
উশুর মাধ্যমে বিশ্ব ক্রীড়াঙ্গনে গৌরব আনতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
কবে চালু হবে সিলেট-ছাতক রেলপথ, ২১৭ কোটি টাকার প্রকল্পেও ধী/রগতি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক