বিশম্ভরপুর সীমান্তে চার নারী গ্রেফতার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশের চেষ্টা

বিশম্ভরপুর সীমান্তে চার নারী গ্রেফতার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৬ ০৬:২২:৫০ অপরাহ্ন

বিশম্ভরপুর সীমান্তে চার নারী গ্রেফতার

সংগৃহিত


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিশ্বম্ভরপুর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ইয়াছিন মিয়া সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে চার নারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পারভিন বেগম (৪০), স্বামী কামাল মোল্যা, নড়াইল; মোছা. আকলিমা খাতুন (৪৪), স্বামী মনসুর গাজী, সাতক্ষীরা; পুতুল খানম (৩৯), পিতা রেজাউল শেখ, নড়াইল; এবং মোছা. রেবেকা খাতুন (৫১), পিতা মো. ইসমাইল মোল্যা, যশোর।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা (জিআর নং-১৬৬, বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১)(ক) ও ১১(১) (গ) ধারা) দায়ের করা হয়েছে।

অপর অভিযানে গরু চুরির মামলার (জিআর নং-১৬৪) আসামি জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামের মো. তারেক মিয়ার ছেলে মো. কালা মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে মামলার বাদীর চোরাই একটি গাভী গরু উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী