হাওরে গোসল করতে নেমে নি*খোঁজ তরুণ, দুই দিন পর উ*দ্ধার ম*রদেহ
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৫ AM

হাওরে গোসল করতে নেমে নি*খোঁজ তরুণ, দুই দিন পর উ*দ্ধার ম*রদেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৬ ০৫:০৭:২১ PM

হাওরে গোসল করতে নেমে নি*খোঁজ তরুণ, দুই দিন পর উ*দ্ধার ম*রদেহ

সংগৃহীত


কিশোরগঞ্জের নিকলী হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ দুই দিন পর ভেসে উঠেছে। আজ রোববার ভোরে ধনু নদী থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের তল্লাশি দল।নিহত শফিকুল ইসলাম তুলু (২৬) গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমানের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে গাজীপুর থেকে আসা ২০-২৫ জনের একটি পর্যটকদল নিকলী উপজেলা সদরের বেরিবাঁধ এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় মিঠামইন হাওরের উদ্দেশে রওনা হয়। পথে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া হাওরে নৌকার ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। মাঝি ইঞ্জিন মেরামতে ব্যস্ত থাকাকালে কয়েকজন পর্যটক হাওরের পানিতে গোসল করতে নামেন।গোসল শেষে সবাই নৌকায় ফিরে এলেও শফিকুল ইসলাম তুলু নিখোঁজ হন। পরে তার সহযাত্রীরা বিষয়টি নিকলী থানা ও উপজেলা প্রশাসনকে জানান। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদ উল্লাহ স্থানীয়দের সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গণবিজ্ঞপ্তি জারি করেন।

নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, জেলা থেকে আসা ডুবুরি দল এবং স্থানীয় লোকজন দুই দিন ধরে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তবে গতকাল শনিবার পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।রোববার ভোরে স্থানীয় জেলেরা ধনু নদীতে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তারা পুলিশ ও উপজেলা প্রশাসনকে খবর দিলে সকাল প্রায় ৬টার দিকে নিকলী স্থল ও নদী ফায়ার স্টেশনের তল্লাশি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের পর ফায়ার সার্ভিস ঘাটে নিয়ে এলে নিহতের সঙ্গে থাকা কয়েকজন পর্যটক মরদেহটি শফিকুল ইসলাম তুলুর বলে শনাক্ত করেন।নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

ঢাকা-সিলেট ছয় লেন প্রকল্পে বড় ধা*ক্কা, শেষ হতে লাগতে পারে আরও তিন বছর
নগরবাসীর দুর্ভো*গ কমাতে উন্নয়নকাজ চলছে দিনরাত: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে আলী হেসেন হ*ত্যা: অ*ভিযুক্তের খোঁজে পুলিশের অ*ভিযান
প্রেমের সম্পর্ক নিয়ে ক্ষো*ভ, মেয়েকে হ*ত্যার দা*য় স্বীকার করলেন বাবা
সাংবাদিক তুরাব হ*ত্যার দ্রুত বি*চার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠক
সিলেট বিভাগের তিন জেলায় বি'জিবি মোতায়েন
শাল্লায় কিশোরীকে ধ'র্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রে'প্তার
সিলেটসহ ৬ বিভাগে অতিভারি বৃষ্টির শ'ঙ্কা
বিয়ানীবাজারে কথা-কা*টাকাটির জেরে প্র*তিপক্ষের হা*মলায় যুবক নিহ*ত