নিজস্ব
বিগত ২০১৭ সালে ১২ জুলাই হাজার হাজার ছাত্র গড়ার কারিগর বিশ্বনাথের প্রয়াত রামসুন্দর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক তজম্মুল আলী সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। আজ তাহার নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
১২ জুলাই (রবিবার) দুপুর ১২টায় তজাম্মুল আলীর হাতে গড়া প্রতিষ্ঠান পন্ডিত ছিফত আলী মেমোরিয়াল স্কুলে রুহের মাগফেরাত কামনায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রামসুন্দর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ (রহিম) সমাজসেবক কয়েস আহমদ, জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী আবুল কালাম রুনু, মাওলানা আব্দুস সামাদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তাজাম্মুল আলী এর জন্য তাহার পরিবার দেশ-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেছেন।
তিনি মৃত্যুর আগে তাহার মেধা ও যোগ্যতায় অসংখ্য স্কুল কলেজ প্রতিষ্ঠা করে গেছেন। এক কথায় তিনি সর্বাঅঙ্গনে সম্মানী ব্যক্তি ছিলেন। তার রেখে যাওয়া কর্ম স্মৃতি আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তজম্মুল আলী স্যারকে আজও অশ্রুসিদ্ধ নয়নে স্মরণ করেন সবাই তার শূন্যতা কোনদিন পূরণ হওয়ার নয়।
জৈন্তাবার্তা/সুলতানা




