সংগৃহিত
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ১৫ সেপ্টেম্বর তাঁর সিলেট সফরের কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সফরের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সিলেটে এসে প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি নির্ধারিত সময় ও পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হচ্ছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতির সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়েও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




